মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তিতে র মনিটরিং সেলের সভা

খুলনা

নিজস্ব প্রতিনিধি : বুধবার দুপুর ০১ঃ০০ ঘটিকায় কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয় এঁর সভাপতিত্বে কেএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে বিজ্ঞ আদালতে সাক্ষী হাজিরা নিশ্চিতকরণ, নারী ও শিশু নির্যাতন মামলা, মাদক মামলা ও অস্ত্র মামলার তদারকি এবং জঙ্গি সংক্রান্ত বিচারাধীন মামলার বিচারকার্য ত্বরান্বিত ও দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে মনিটরিং সেলের সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত মনিটরিং সেলের সভায় কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় সকল জোনাল এসি, অফিসার ইনচার্জ এবং মামলার তদন্তকারী অফিসারদেরকে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত সমাপ্ত করে দ্রুত পুলিশ রিপোর্ট দাখিল করাসহ দীর্ঘদিন যাবৎ মুলতবীকৃত মামলাসমূহের নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

উক্ত মনিটরিং সেলের সভায় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম বিপিএম (সেবা); ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম; ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বি.এম নুরুজ্জামান বিপিএম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) শাহাবুদ্দীন আহমদ; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ জাহাংগীর আলম; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সোনালী সেন; অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (সদর) শেখ ইমরান-সহ কেএমপি’র জোনাল ও সংশ্লিষ্ট সহকারী পুলিশ কমিশনারবৃন্দ; সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং তদন্তকারী কর্মকর্তাবৃন্দ।

 

 

 

👁️ 129 News Views