টিকা নিয়ে কারো সঙ্গে বিশেষ সম্পর্কের দরকার নেই: কাদের

রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনার ভ্যাকসিন নিয়ে কারো সঙ্গে বিশেষ কোনো সম্পর্কের দরকার নেই। জনগণকে বাঁচাতে হলে যেখান থেকে সম্ভব ভ্যাকসিন সংগ্রহ করবে সরকার।
ওবায়দুল কাদের বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ শেখ জামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে ও পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
শেখ জামাল বঙ্গবন্ধু পরিবারের সাহস ও মেধার যে রাজনীতি তারই অনন্য দৃষ্টান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, জন্মদিনে শপথ হোক বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির ট্রাজেডি থেকে জাতিকে মুক্তি দিতে হবে।
তিনি আরো বলেন, যে দলই করুক হত্যার রাজনীতি কারো কাম্য নয়।
যারা ১৯৭৫’র নির্মম হত্যাকা-ের নেপথ্যে ছিলেন তারা রেহাই পায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, হত্যা হত্যাকেই ডেকে আনে। বঙ্গবন্ধুর এই নৃশংস হত্যাকা- না হলে আরও একটি খুনিদল জিয়াউর রহমানকে হত্যা করার সাহস পেত না।


বিজ্ঞাপন

 

 

👁️ 122 News Views