রাজধানীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

অপরাধ জাতীয় ঢাকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচায় জানতে পারেনি পুলিশ। শুক্রবার বিকেল ৩টার দিকে দুর্ঘটনা ঘটে। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, ফার্মগেটের মনিপুরীপাড়া এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তার চালক ও পুলিশ হেফাজতে রয়েছে। নিহতের বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *