প্রাইম ব্যাংকের প্রায়োরিটি  ব্যাংকিং গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে লেডোর এর সঙ্গে চুক্তি স্বাক্ষর

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  প্রাইম ব্যাংক পিএলসি এবং লে ডো’র (জনপ্রিয় এবং প্রিমিয়াম ফ্রেঞ্চ বেকারি ও ক্যাফে চেইন)-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


বিজ্ঞাপন

এ চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’র থেকে পাবেন বিশেষ অফার ও এক্সক্লুসিভ সুবিধা। সম্প্রতি ঢাকার গুলশানে অবস্থিত প্রাইম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংক পিএলসির এসভিপি ও হেড অব প্রায়োরিটি ব্যাংকিং নাহরীন কাইয়ুম এবং লে ডো’র-এর ডিরেক্টর অব মার্কেটিং নুরফাত ইয়াসমিন শোভা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া এবং লে ডো’র-এর ডিরেক্টর অব অপারেশন্স আশিকুর রহমান।


বিজ্ঞাপন

এ অংশীদারত্বের ফলে প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকরা লে ডো’র-এর বিশেষ অফার উপভোগ করার সুযোগ পাবেন। এর মাধ্যমে গ্রাহকদের ব্যাংকিং সেবার পাশাপাশি আরও উন্নত গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত হবে।


বিজ্ঞাপন
👁️ 174 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *