নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মনিটরিং অফিসার আসলাম উদ্দীনের নেতৃত্বে মনিটরিং টিম রাজধানীর মুগদা (বৌদ্ধ মন্দির) এলাকায় সালাম ডেইরী ফার্ম এন্ড ফুড প্রোডাক্টস পরিদর্শন করেন। পরিদর্শনকালে ফার্মের স্যাতস্যাতে ফ্লোরসহ ফুড প্রোডাক্টস তৈরী ও সংরক্ষণে অসংখ্য অনিয়ম লক্ষ্য করা যায়। মনিটরিং টিম, ফার্ম কর্তৃপক্ষকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তা সংশোধনের জন্য ১৫ দিন সময় নির্ধারণ করে দেন। এসময় মনিটরিং অফিসার এম ইমরান হোসেন মোল্লা ও মনিটরিং অফিসার মোঃ আমিনুল ইসলাম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।


বিজ্ঞাপন
👁️ 103 News Views