১,১৯২ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সিএমপি’র কর্ণফুলী থানার অভিযানে ১,১৯২ পিস ইয়াবা সহ ১ জন গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট একটি সুত্রের।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার ১০ জুন, ১ টা ৫০ মিনিটে এসআই(নিঃ) সুমন দে সঙ্গীয় ফোর্সসহ কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড়স্থ পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর নৈশ চেকপােষ্ট ডিউটি করাকালে কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক মোড় পুলিশ বক্সে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১১৯২ পিস ইয়াবা সহ সরদার মোঃ সৈয়দ শাহ(৪৯) কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

 

 

👁️ 119 News Views