নীলফামারী পুলিশ সুপারের সভাপতিত্বে এক বিশেষ সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার প্রদানের জন্য পুলিশ সুপার নীলফামারী সভাপতিত্বে এক বিশেষ আলোচনা ‌সভা অনুষ্ঠিত, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সোমবার ১৪ জুন, পুলিশ সুপারের কার্যালয় নীলফামারীর কনফারেন্স রুমে রাত ৮ টার সময় পুলিশ সুপার, নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম, পিপিএম ‌‌এর সভাপতিত্বে বিশেষ আলোচনা সভায়
বাংলাদেশ পুলিশের বিভিন্ন পদমর্যাদা সদস্যদের তাদের কর্মকান্ডের উপর বিবেচনা করে অভিন্ন মানদণ্ডের আলোকে পুলিশ সদস্যদের পুরস্কার প্রাপ্তিতে ত্রৈমাসিক কাজ যথাযথ মূল্যায়ন পূর্বক তৈরীর ওপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অভিন্ন মানদণ্ডের আলোকে পুরস্কার প্রদানের জন্য বিশেষ আলোচনা ‌সভায় উপস্থিত ছিলেন লিজা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), নীলফামারী, মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর),নীলফামারী সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ।

👁️ 122 News Views