চট্টগ্রামে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামাদি উদ্ধার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে ১,৫৬,৭০০ টাকার জালনোট এবং জালনোট তৈরির উপকরণ উদ্ধারসহ ১ জন জালনোট প্রস্তুতকারীকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধর্ষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন মধ্যম সোনাপাহাড় বেদে পাড়া এলাকায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরীর মেশিন এবং জালনোট প্রস্তুত করে আসল টাকা বলে চালানোর চেষ্টা করছে।


বিজ্ঞাপন

এরই পরিপ্রেক্ষিতে গত বুধবার ২৩ শে জুন, ২ টা ৪০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পলায়নকালে আসামী মোঃ মীর হোসেন (২৫), পিতা- আলমগীর হোসেন, সাংÑ মধ্যম সোনাপাহাড়, থানা- জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেখানোমতে নিজ হেফাজতে থাকা ০১ টি জাল টাকার নোট তৈরির প্রিন্টার মেশিন, ০১ টি ল্যাপটপ, ৩৯ টি জাল টাকা তৈরির কাগজ এবং জাল ১,৫৬,৭০০ টাকা উদ্ধার করে।

গ্রেফতারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ অসৎ উপায় অবলম্বন করে বাংলাদেশী জালনোট তৈরি করছে এবং উক্ত জাল টাকা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লাসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

 

 

👁️ 123 News Views