নড়াইলে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

মোঃ রফিকুল ইসলাম, নড়াইল : বৃহস্পতিবার লোহাগড়া থানা পুলিশের রাত্রি ডিউটি চলাকালীন অবস্থায় গোপন সংবাদ আসে কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান লোহাগড়ায় আসছে!
গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার ওসি শেখ আবু হেনা মিলনের নির্দেশনায় এস আই মাসুদ সঙ্গীয় ফোর্স সহ লোহাগড়া থানাধীন চরভাটপাড়া গ্রামের কালভার্টের পাশে করফার চরে গোপনে ওতপেতে বসে থাকেন ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে‌ গ্রেফতার করিয়া তাদের দেহ তল্লাশি করিয়া ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা হলো কক্সবাজার জেলার টেকনাফ থানার জাফর আলীর ছেলে মোঃ ফারুক ২১ লোহাগাড়া থানার চর করফা গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে মোঃ আরমান ১৯ একই গ্রামের খানজাহান আলীর ছেলে মোঃ সুমন খান,২৪ উভয় থানা লোহাগড়া জেলা নড়াইল!

সকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়া আদালতে প্রেরণ করা হয়েছে। লোহাগড়া থানা সহ নড়াইল জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত আছে।

👁️ 108 News Views