করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষে জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনার সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা, মোঃ এহসান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার(সদর), কেএমপি, খুলনা, ডা. নিয়াজ মোহাম্মদ, সিভিল সার্জন, খুলনা, ডা. মেহেদী নেওয়াজ, উপাধ্যক্ষ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ অনেকে। এসময় খুলনার বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে সভায় আলোচনা করা হয় এবং আসন্ন পবিত্র ঈদ উল আযহা-২০২১ উপলক্ষে স্বাস্থ্য বিধি মেনে গরুর হাট পরিচালনা, দোকান-পাট খোলা রাখা, আভ্যন্তরীন যানবাহন চলাচল ও ঈদের জামাতসহ বিভিন্ন বিষয়ে সু-ব্যবস্থাপনার মাধ্যমে করোনা সংক্রমণ প্রতিরোধে করনীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বিজ্ঞাপন

 

👁️ 115 News Views