মো. সুমন হোসেন, যশোর : সোমবার ২ আগস্ট বিকাল সাড়ে ৫ টায় পুলিশ সুপারের কার্যালয়ে যশোর জেলা থেকে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কনস্টেবল হতে নায়েক পদে মোঃ মামুন কে পদোন্নতি ব্যাজ পরিয়ে দেন মোহাম্মদ জাহাংগীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা (ডিএসবি), যশোর ও মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।

এসময় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
👁️ 121 News Views
