বদলে গিয়েছিলেন শাবনূর

বিনোদন

বিনোদন প্রতিবেদক : শাবনূর বরাবরই তার ক্যারিয়ারের ব্যাপারে সচেতন ছিলেন। তাই সবসময়ই তার ক্যারিয়ারকে গুছানো অবস্থাতে পাওয়া গিয়েছিল।


বিজ্ঞাপন

যার জন্য তার বয়স ও শারীরিক গঠন যখন যে চরিত্রের জন্য উপযুক্ত ছিল কিংবা দাবিদার ছিল তখন সে ধরনের চরিত্রই চুজ করত বা তেমন চরিত্র পাবার জন্য মুখিয়ে উঠেন।

যার জন্য কখনোই তাকে বিচ্ছিন্নভাবে নায়ক ও চরিত্র গ্রহণ করতে দেখা যায়নি।

যেসব চরিত্র যে বয়সে যাবার কথা সেসবেরই প্রতি শাবনূরের তখন আগ্রহ থাকত।


বিজ্ঞাপন

কিন্তু আমাদের এখানে দেখা যায় তারকাদের নির্দিষ্ট একটা বয়স পার হয়ে গেলে কিংবা গ্ল্যামারে কমতি দেখা গেলে যোগ্য চরিত্র দেয়া তো দূরের বিষয় তাদের আর ব্যবহারের পক্ষেই থাকে না।


বিজ্ঞাপন

তাই আমাদের অনেক সুপ্রতিষ্ঠিত ও প্রতিভাধর তারকারা সময় শেষ হবার আগেই মান-সম্মান নিয়ে আড়ালে চলে যায়। কেউ আবার মায়াতে বন্দী হয়ে লেগে থেকে পচে যাওয়ার মত অবস্থা হয়।

এক্ষেত্রে একমাত্র আলমগীর,শাবনাকেই তাদের নির্দিষ্ট বয়সের পরেও দারুণ চরিত্র দিয়ে গিয়েছিল। যে চরিত্র দিয়ে তারা পুরো সিনেমা জুড়ে খেলা করতে পারতেন।

যদিও তাদেরকেও মূলত ভাল চরিত্র দেয়াতে বাধ্য করেছিল শাবানার প্রোডাকশন থেকে নির্মিত সিনেমাগুলোই কিংবা সেসবের সফলতা দেখে।

👁️ 117 News Views