আজকের দেশ রিপোর্ট : নারী ও মেয়ে শিশুদের জন্য নিরাপদ পরিবেশে গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দিয়ে ইউনিসেফ এর পরামর্শ হলো, নারী ও মেয়ে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সবার মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আসুন আমরা সহিংসতা বন্ধে সোচ্চার হই।

আপনার পরিচিতদের মধ্যে কেউ এ ধরনের পরিস্থিতির শিকার হচ্ছে কিনা সে বিষয়ে সবসময় সতর্ক থাকুন নিয়মিত তার খোঁজ খবর নিন এবং প্রয়োজনীয় সহায়তাসেবা সম্পর্কে জানান।
তাকে দোষারোপ না করে তার কথা শুনুন, তার সিদ্ধান্তকে সম্মান করুন এবং তাকে সাহস জোগাতে ও নিরাপদ রাখতে সাহায্য করুন।
👁️ 113 News Views
