পদ্মা সেতুর পিলারে আবারও ধাক্কা

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : পদ্মা সেতুর পিলারে আবারও আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের একটি ফেরি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।


বিজ্ঞাপন

গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহমেদ আলী। তিনি বলেন, এ ঘটনায় ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তবে মাওয়া নৌপুলিশ সূত্র জানায়, ধাক্কা লেগে ১০ নম্বর পিলারের দক্ষিণ-পশ্চিম কোণ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির পেছনের অংশেও ক্ষতি হয়েছে।

এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।


বিজ্ঞাপন
👁️ 139 News Views