বিএনপির বিরুদ্ধে মাগুরায় ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সমাবেশ

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে গতকাল বিক্ষোভের ডাক দিয়েছিলো বিএনপি। তারই প্রতিবাদে বুধবার (১৮ আগস্ট) মাগুরায় বিএনপির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

সকালে মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে বিএনপির বিক্ষোভের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেন আয়োজকরা।

এসময় উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ সালাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অনুপ কুমার দত্ত, ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা প্রমুখ।

মাগুরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা বলেন, বিএনপির রাজনীতি মানে জ্বালাও, পোড়াও।


বিজ্ঞাপন

এদেশের মানুষ শান্তি চায়। মানুষ তাদেরকে আর বিশ্বাস করে না। এই করোনা মহামারীতেও তারা মানুষের পাশে এসে দাঁড়ায়নি।


বিজ্ঞাপন

কোনো মানবিক কর্মকাণ্ডে তাদেরকে কোনো অংশগ্রহণ করতে দেখা যায় নি বলে তিনি জানান।

 

👁️ 140 News Views