নিজস্ব প্রতিনিধি : গতকাল বৃহস্পতিবার ২৬ আগস্ট বিকাল সাড়ে ৫ টার সময় দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা ট্রাক ষ্ট্যান্ড এলাকা হতে শিশু ইলমা আক্তার রাখি(০৭) ধর্ষণ মামলার প্রধান আসামী ০১) আবু তালেব ভূঁইয়া(৫৫), পিতা- মৃতঃ রফি উদ্দিন ভূঁইয়া স্থায়ী : সাং-চন্দ্রদিঘলিয়া ভূঁইয়া পাড়া ০৯ নং ওয়ার্ড, থানা- গোপালগঞ্জ সদর, জেলা -গোপালগঞ্জ, এ/পি সাং- পাবলা কবির বটতলা (মিলন সাহেবের বাড়ীর ভাড়াটিয়া , থানা-দৌলতপুর, জেলা-খুলনাকে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-১০, তাং-২৫/০৮/২০২১ খ্রিঃ, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) রুজু করা হয়েছে।
👁️ 110 News Views
