নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নারায়ণগঞ্জে বাজার মনিটরিং

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জ এর নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে রবিবার ২৯ আগস্ট নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়ার নেতৃত্বে জগৎ বন্ধু মিষ্টান্ন ভান্ডার, আশীর্বাদ মিষ্টান্ন ভান্ডার,মিঠাই, বোস কেবিন,রসরাজ মিষ্টি মূখ এবংনিউ মিষ্টি মূখে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

এ সময় খাদ্য স্থাপনার ভেতরে অনেক নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং সংরক্ষণ করতে দেখা যায়।

নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিভিন্ন দিক তুলে ধরে খাদ্য ব্যবসায়ীদের সতর্ক হয়ে স্বাস্থ্যকর পরিবেশে নিরাপদ খাদ্যপণ্য প্রস্তুত, সংরক্ষণ সহ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং খাদ্য ব্যবসায়ীদের বিভিন্ন অসংগতিগুলো তুলে ধরে সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়।

উক্ত মনিটরিং এ নিরাপদ খাদ্য আইনের লিফলেট ও পালনীয় নির্দেশাবলি সম্বলিত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।


বিজ্ঞাপন
👁️ 115 News Views