আবারো টেলিভিশন নাটক নির্মাণে তৌকীর

বিনোদন

বিনোদন প্রতিবেদক : তৌকীর আহমেদ। এক বছর পর আবারো টেলিভিশন নাটক নির্মাণে ফিরেছেন। সম্প্রতি তিনি আসছে ঈদের জন্য ‘পাদুকা সমাচার’ শিরোনামের একটি নাটক নির্মাণ করেছেন। নির্মাণের পাশাপাশি এতে তিনি অভিনয়ও করেছেন। এদিকে ঈদের জন্য আরো দুটি নাটক নির্মাণ করবেন বলে জানান তিনি। তৌকীর আহমেদ বলেন, গেল এক বছর চলচ্চিত্র নিয়ে একটু বেশি ব্যস্ত ছিলাম। যার কারণে টিভি নাটকে সময় দিতে পারিনি। নতুন ছবির কাজ শুরু করতে দেরি হবে। তাই এই সময়ে টিভি নাটক নির্মাণ করছি।
ঈদের জন্য একটি নাটক করেছি। ঈদের আনন্দ ও দর্শকের কথা ভেবেই এই নাটকটি নির্মাণ করেছি। প্রসঙ্গত, ২০১৮ সালে কোরবানির ঈদে টিভিতে তার পরিচালনায় সর্বশেষ ‘খোঁজ’ নামে একটি নাটক প্রচার হয়েছিল। গেল এক বছরে চলচ্চিত্রের বাইরে ওয়েবের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য ছবি এবং নাটক নির্মাণ করেন এই অভিনেতা। তার পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ ছবিটি সম্প্রতি সার্ক চলচ্চিত্র উৎসবে দুটি বিভাগে পুরস্কৃত হয়েছে। এ ছাড়া মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবিতে অভিনয়ও করেছেন তৌকীর আহমেদ। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *