নিজস্ব প্রতিনিধি : রবিবার ১২ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শহর বাজার এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। বেশ কিছু মুদি দোকানে মনিটরিং করা হয়।
দেখা যায় যে সরকার কর্তৃক নির্ধারিত দামে সয়াবিন তেল ও চিনি বিক্রি না করে অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে।

৪টি মুদি দোকান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী জরিমানা করা হয়।
ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম ও জেলা বাজার কর্মকর্তা অভিযানে সহযোগিতা করেন। জনস্বার্থে এ তদারকি মূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

👁️ 134 News Views
