নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান

অপরাধ বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সোমবার ১ নভেম্বর ঢাকাসহ সারাদেশে নিত্যপণ্যের বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান /তদারকি কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

ঢাকা মহানগরীর আগারগাঁও তালতলা, শেওড়া পাড়া, কাজীপাড়া এলাকায় অধিদপ্তরের ৩টি টিম কর্তৃক পরিচালিত অভিযানে বাজারে চাল, চিনি,কাঁচা সবজি,ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য, পণ্য ক্রয়-বিক্রয় রসিদ, পণ্যের মূল্য তালিকা পরিবীক্ষণ করা হয়। এসময় বাজারে ন্যায্যমূল্যে নিত্যপণ্য বিক্রয়, পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের হ্যান্ডমাইকে সতর্ক করা হয়।

পাশাপাশি ডিপার্টমেন্টাল স্টোর, ফার্মেসী ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ঔষধ সংরক্ষণ, আমদানীকারকের তথ্যবিহীন পণ্য সংরক্ষণ, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৬০,০০০ টাকা জরিমানা করা হয়।

ঢাকাসহ সারাদেশে অধিদপ্তরের ২৫টি টিম কর্তৃক বিভিন্ন নিত্যপণ্যের বাজার ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ভোক্তা স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ৫৯টি প্রতিষ্ঠানকে ৪,১৮,৫০০ (চার লক্ষ আঠার হাজার পাঁচশত) টাকা জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত অভিযানে সহযোগিতা প্রদান করেন।


বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অধিদপ্তরের মহাপরিচালক বাবলু কুমার সাহা জানান নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে অধিদপ্তরের নিয়মিত তদারকি ও সচেতনতামূলক প্রচারণা অব্যাহত রয়েছে। নিত্যপণ্যের বাজারসহ যেকোন ব্যবসা প্রতিষ্ঠানে কোন অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

👁️ 114 News Views