নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মগবাজার এলাকায় বিয়ের অনুষ্ঠানে কনের বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক যুবক। গুরুতর আহত অবস্থায় মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) মগবাজারের দিলু রোডে একটি কমিউনিটি সেন্টারে কয়েকজন আত্মীয়ের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। এ সময় হামলাকারী সেখানে এসে হট্টগোল করতে থাকে। এক পর্যায়ে কনের বাবা ও মাকে ছুরিকাঘাত করে।
তাদের দুজনকে ইনসাফ বারাকাহ হাসপাতালে নেয়া হলে বাবা’র মৃত্যু হয়। এ ঘটনায় স্থানীয়রা হামলাকারীকে গণপিটুনি দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

👁️ 108 News Views
