নিজস্ব প্রতিবেদক : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় ব্যবহারের জন্য ভারত থেকে আনা হয়েছে মশা মারার ওষুধের নমুনা। সোমবার দুপুরে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এগুলো ঢাকায় এসে পৌঁছায় বলে নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

ডিএসসিসির প্রধান ভাণ্ডার ও ক্রয় কর্মকর্তা (উপসচিব) নুরজ্জামান বলেন, মশার ওষুধের নতুন একটি নমুনা সংগ্রহ করা হচ্ছে। এখনও বিমানবন্দরে আছি। তবে প্যাকেট এখনও খোলা হয়নি।
ওষুধের নমুনা ভারত থেকে আনা হয়েছে জানিয়ে তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার ডিএসসিসিতে পরীক্ষা শেষে এগুলো আইইডিসিআর এবং কীট তত্ত্ব বিভাগে পাঠানো হবে।

👁️ 103 News Views
