প্রধানমন্ত্রী কর্তৃক ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিটের ভার্চুয়ালি শুভ উদ্বোধন

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিবেদক ঃ রবিবার ৯ জানুয়ারি দেশের ৮ টিয় বিভাগীয় শহরে মেডিকেল শয্যা বিশিষ্ট কলেজ হাসপাতালে ৪৬০ শয্যা বিশিষ্ট সমন্বিত ক্যান্সার, কিডনী ও হৃদরোগ ইউনিটের শুভ উদ্বোধন করা হয়।


বিজ্ঞাপন

সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালি এসব ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে সংযুক্ত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক।

এসময় জেলা প্রশাসক, খুলনার সম্মেলন কক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন, তালুকদার আব্দুল খালেক, মেয়র, খুলনা সিটি কর্পোরেশন, মোঃ ইসমাইল হোসেন এনডিসি, বিভাগীয় কমিশনার, খুলনা, মোঃ মাসুদুর রহমান ভূঞা, পুলিশ কমিশনার, কেএমপি, খুলনা, মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক, খুলনা, মোহাম্মদ মাহবুব হাসান, পুলিশ সুপার, খুলনা, ডাঃ নিয়াজ মোহাম্মদ, সিভিল সার্জন, খুলনাসহ জেলাস্থ বিভিন্ন হাসপাতাল ও সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ।


বিজ্ঞাপন

👁️ 100 News Views