র‌্যাব-১২ বগুড়া খান মার্কেটস্থ উত্তরণ ফার্মেসিতে অভিযান, ৮১৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার

অন্যান্য এইমাত্র

নিজস্ব প্রতিনিধি ঃ র‌্যাব-১২, একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার সদর থানাধীন খান মার্কেটস্থ উত্তরন ফার্মেসীর (প্রোঃ আপেল মাহমুদ) এর ভিতরে অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ আপেল মাহমুদ (৩২),পিতা- মৃত আফজাল হোসেন, সাং-মাদলা, এবং মোঃ নুরুজ্জামান ফকির (৩০) পিতা- মোঃ মোজাহার আলী , সাং- সুজাবাদ উত্তরপাড়া, উভয় থানা- শাজাহানপুর, জেলা- বগুড়া’কে সর্বমোট ৮১৩৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোবাইলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 111 News Views