নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৭ ফেব্রুয়ারি, সকাল ১০ টায় পুলিশ সুপার, শরীয়তপুর এস. এম. আশরাফুজ্জামান শরীয়তপুর ভেদেরগঞ্জ থানার নতুন ভবন ও থানা এলাকা পরিদর্শন করেন এবং থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ মহিবুর রহমান, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, শরীয়তপুর, তানভীর হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর), শরীয়তপুর, মোঃ মোস্তাফিজুর রহমান, অফিসার ইনচার্জ, ভেদেরগঞ্জ থানা, শরীয়তপুরসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে পরিদর্শনে সহযোগিতা করেন
👁️ 150 News Views
