রাজশাহী ডিবি পুলিশ অভিযানে বিপুল পরিমাণ নকল ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল পানীয় উদ্ধার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহী মহানগরীতে আবারও বিপুল পরিমাণ নকল ভেজাল যৌন উত্তেজক সিরাপ ও ভেজাল পানীয় সহ একজনকে আটক করেছে আরএমপি’র ডিবি পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।
গ্রেফতার কৃত ভেজাল ঔষধ ব্যাবসায়ী রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার মহিষবাথান পূর্বপাড়া মৃত কোবাত আলীর ছেলে মোঃ আব্দুল হামিদ খান সুজন (৪৫)।
জানা গেছে, রাজশাহী মহানগর এলাকাকে মাদক, চোরাচালান ও ভেজালপণ্য মুক্ত করার লক্ষ্যে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক এর নির্দেশে কাজ করে যাচ্ছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আরএমপি। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ৭ এপ্রিল, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক মোঃ আবুল কালাম আজাদ, এসআই মোঃ নুরন্নবী হোসেন ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। ডিবি পুলিশের ঐ টিম বিকেল ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার হড়গ্রাম নিউমার্কেটের এক দোকানে বিভিন্ন প্রকার ভেজাল যৌন উত্তেজক সিরাপ বিক্রি করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ বিকেল সোয়া ৪ টায় হড়গ্রাম নিউমার্কেট সুমাইয়া এন্টারপ্রাইজ দোকানের মালিক আসামী সুজনকে আটক করে। এসময় তার কাছ থেকে ২,২০,০০০ টাকা মূল্যের ভেজাল পানীয় ও সিরাপ উদ্ধার হয়।
গ্রেফতার কৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, ভেজাল পানীয় ও সিরাপগুলি মোঃ বেলাল ও মোঃ রাজ আহম্মেদ রনির কাছ থেকে সংগ্রহ করে বিক্রি করতো। উক্ত বিষয়ে জড়িত পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 105 News Views