রাজধানীতে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল শনিবার ৯ এপ্রিল বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়, ঢাকার আয়োজনে এবং জেলা প্রশাসন, ঢাকার সহযোগিতায় পবিত্র মাহে রমজানকে উদ্দেশ্য করে ইফতার প্রস্তুতকরণ ও বিক্রয়ের সাথে জড়িত খাদ্যকর্মীদের নিয়ে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুন নাসের খান, সচিব, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং সভাপতিত্ব করেন মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রশাসক, ঢাকা।
এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ ইলিয়াস মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। পবিত্র মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রশিক্ষক হিসেবে power point presentation এর মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয় তুলে ধরেন তাহমিনা খাতুন, নিরাপদ খাদ্য অফিসার, ঢাকা। উক্ত সেমিনারে পবিত্র মাহে রমজানকে ঘিরে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলে একযোগে কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views