নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শনিবার, ২১ মে, সকাল ১০ টায় বরিশাল রুপাতলি পুলিশ লাইন্সে বিএমপি’তে কর্মরত পুলিশের নায়েক, কনস্টবল পদের সদস্যদের সপ্তাহব্যাপী বাধ্যতামূলক দক্ষতা উন্নয়ন কোর্স এর ষষ্ঠ ব্যাচের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন, পুলিশ কমিশনার বিএমপি (ভারপ্রাপ্ত) প্রলয় চিসিম মহোদয়।
এসময় তিনি পুলিশ সদস্যদের দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রেখে পুলিশি সেবা কে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিএমটি মােঃ আব্বাস উদ্দিন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ট্রেনিং এন্ড ওয়েলফেয়ার) মৃণালিনী দে সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ ও প্রশিক্ষণার্থীগন।

👁️ 101 News Views
