ভোলায় ডিবি পুলিশের অভিযানে ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন হইতে ৫০০ গ্রাম গাঁজা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে ভোলা ডিবি পুলিশ, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

গতকাল সোমবার ৬ জুন সাড়ে টার সময় এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ভোলা সদর মডেল থানাধীন বাপ্তা ইউনিয়ন এর উত্তর পশ্চিম চরনোয়াবাদ বাবুল মোল্লা ব্রীজের পূর্ব পাড়ের ঢালের জনৈক হাসান এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৩০), মঞ্জুর আলম (৩৫), উভয় পিতা- মৃত নুর ইসলাম বেপারী এবং মোসাঃ কুলসুম বেগম (২৮), স্বামী- মঞ্জুর আলম, থানা ও জেলা-ভোলাদেরকে ৫০০ (পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 117 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *