রসিক মেয়র লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমাণ্ডারস ফোরাম,মুক্তিযুদ্ধ-৭১

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেক্টর কমাণ্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১ রাজশাহী জেলা ও মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। রবিবার ১২ জুন দুপুরে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র কে ফুলেল শুভেচ্ছা জানান তারা।
এ সময় নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান সিটি মেয়র।

এ সময় সেক্টর কমাণ্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ-৭১, রাজশাহী মহাগনরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃনজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, রাজশাহী জেলার সভাপতি বীর মুুক্তিযোদ্ধা মোঃ আবুল বাসার, সাধারণ সম্পাদক সাবান আরী দিলীপ সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 122 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *