রাজধানীর সবুজবাগ ও খিলগাঁও এলাকায় বিএসটিআই কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা, ২টি প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল সোমবার ১৩ জুন সবুজবাগ ও খিলগাঁও থানা এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন
(বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ন ব্যবহারপূর্বক বাধ্যতামূলক পণ্য কেক (প্লেইন), বিস্কুট, পাউরুটি বিক্রয় ও বাজারজাতের অপরাধে ২টি প্রতিষ্ঠান কে জরিমানা করা হয়।
প্রতিষ্ঠান ২ টি যথাক্রমে, বেকারী, ১৮৯, দক্ষিণগাঁও, সবুজবাগ, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা এবং নওয়াবশাহ বেকারী এন্ড কনফেকশনারী, শেখেরবাজার, মোল্লাবাড়ি, খিলগাঁও, ঢাকা-কে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা সর্বমোট ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে মোঃ আমিনুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন


বিজ্ঞাপন
👁️ 113 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *