রাজশাহীতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিধান

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ বুধবার ১৫, বেলা ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে আরএমপিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মো: রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, বিশেষ পুলিশ সুপার এ এফ এম আনজুমান কালাম, বিপিএম(বার) এবং উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) মুহাম্মদ সাইফুল ইসলাম এর র‌্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে তাদের সহধর্মিনীগণ উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম-সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


বিজ্ঞাপন
👁️ 153 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *