ভূত তাড়াতে অভিনব পন্থা

অন্যান্য এইমাত্র জাতীয় জীবন-যাপন ঢাকা রাজধানী রাজনীতি

ঢাবি প্রতিবেদক
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘দুর্নীতির ভূত তাড়াও’ র্শীষক অভিনব এক কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়টির বেশ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুরে ‘দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রভোস্ট অধ্যাপক জিনাত হুদার পদত্যাগ দাবি করা হয়।


বিজ্ঞাপন

জানা যায়, পরীক্ষা ছাড়াই ছাত্রলীগের ৩৪ নেতাকে ভর্তি করে ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া ও রোকেয়া হলের নিয়োগ বাণিজ্যের অভিযোগ ওঠার পর থেকে প্রায় প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। যার অংশ হিসেবে দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিলটি বের করা হয়। যা রোকেয়া হল, কলাভবন, ক্যাম্পাস শ্যাডো, বিজনেস ফ্যাকাল্টি, সেন্ট্রাল লাইব্রেরি হয়ে ডাকসু ভবনের সামনে এসে শেষ হয়।

মিছিলে বেশ কয়েকজন শিক্ষার্থী বেশভূষায় ভূতের আকৃতি ধারণ করেন। প্ল্যাকার্ডে ভিসি-ডিন ও প্রভোস্টের প্রতিকৃতি অঙ্কন করে সেখানে ধোঁয়া দিয়ে ‘ভূত তাড়াবো, ভূত তাড়াবো, ঢাবি ভিসির ভূত তাড়াবো, ডিনের ভূত তাড়াবো, জিনাত হুদার ভূত তাড়াবো’ স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তারা ভিসির বাসভবন সংলগ্ন সড়কে গিয়েও কিছু সময় অবস্থান করে।


বিজ্ঞাপন

পরে ডাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, স্বতন্ত্র জোটের সংগঠক চয়ন বড়ুয়া এবং ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি ইশতিয়াক মাহমুদ। সমাবেশ সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক রাগীব নাঈম।


বিজ্ঞাপন

সমাবেশ থেকে তিনটি দাবি জানানো হয়। দাবিগুলো হলো- যারা অবৈধভাবে ভর্তি হয়েছেন তাদের ছাত্রত্ব ও ডাকসুর পদ বাতিল করে স্থায়ীভাবে বহিষ্কার করে খালি পদগুলোতে দ্রুত উপনির্বাচন দেওয়া, বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ও রোকেয়া হলের প্রভোস্টের দ্রুত পদত্যাগ।

এছাড়া আগামী বুধবার দুপুর ১২টায় ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অফিস ঘেরাওয়ের ডাক দেওয়া হয়।

👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *