রাজধানীর মগবাজারে বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক “বাইকার্স কর্ণার” কে জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ সোমবার ৪ জুলাই, রমনা থানা এলাকার মগবাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর আইন, ২০১৮ অনুসারে নিম্নরূপ ১টি মামলা দায়ের করা হয়: বাধ্যতামূলক আমদানিকৃত “প্রোটেকটিভ হেলমেটস ফর স্কুটার এন্ড মোটর সাইকেল রাইডারস” পণ্য ছাড়পত্র/অনুমোদন ব্যতীত বিক্রয়-বিতরণের অপরাধে বাইকার্স কর্ণার, মগবাজার, ঢাকা প্রতিষ্ঠানকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে আদায় হয়েছে।

উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই এর )নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসেবে আফসানা হোসেন, ফিল্ড অফিসার (গ্রেড-৮), সিএম উইং, বিএসটিআই, ঢাকা দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *