শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি প্রদান ২০২২ অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৪ জুলাই, দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের কনফারেন্স হলে পুলিশ সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম।

অনুষ্ঠানে এইচএসসি ২০২০ ও এসএসসি ২০২১ সালে জিপিএ ৫ প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্তানদের শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি ২০২২ প্রদান করা হয়। সর্বমোট ১৪২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, উপ-পুলিশ কমিশনার(সদর) মোঃ আমির জাফর, বিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্তরের পুলিশ সদস্যগণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 133 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *