ফের নারী কেলেংকারীতে ফাঁসছেন নোবেল!

এইমাত্র বিনোদন বিবিধ

বিনোদন প্রতিবেদক : কলকাতার সারেগামাপার মাধ্যমে জনপ্রিয়তা পাওয়া সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী। সোমবার বিকেলে ওই তরুণী চট্রগ্রামের পাঁচলাইশ থানায় এই বিষয়ে মামলা করতে পারেন বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।


বিজ্ঞাপন

ওসি জানান, একজন তরুণীর সঙ্গে আমার ফোনে কথা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোন ধর্ষণের কোনো মামলা হয়নি। তবে সংগীতশিল্পী নোবলের বিরুদ্ধে ধর্ষণের মামলা করতে চায় তরুণী। এজাহার নামা লিখে তার বিকেলে আসার কথা রয়েছে।’

ওই তরুণর বরাত দিয়ে ওসি জানান, গত ২১ জুলাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে গান গাওয়ার জন্য চট্টগ্রামে আসেন নোবেল। এরপর চট্টগ্রামের একটি আবাসিক হোটেলে ওই তরুণীকে ধর্ষণ করেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *