ভোক্তা অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ রবিবার ২৪ জুলাই, সকাল সাড়ে ১১ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক টংগিবাড়ি উপজেলায় দিঘির পাড় বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।

শরীফ মিনি মার্কেট দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকান টিকে ৩০০০ টাকা জরিমানা করা হয়। শ্রী কৃষ্ণ ফার্মেসি তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে । ফার্মেসিটিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়। খান স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, উতপাদনের তারিখ মেয়াদোত্তীর্ণের তারিখ বিহীন খাদ্য পন্য বিক্রি করা হচ্ছে এবং জর্দার রং এর নামে ননফুডগ্রেড ইন্ডাস্ট্রিয়াল রং বিক্রি করা হচ্ছে। দোকান টিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আনোয়ারুল ইসলাম অভিযানে সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *