রাজবাড়ীতে ২৫ বোতল ফেনসিডিল সহ ১ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১ আগস্ট সাড়ে ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর, এএসআই মোঃ মেহেদী হাসান, সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন চাঁদপুর ষ্ট্যান্ড মোঃ সাইদুর রহমান এর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনা কালে ২৫ বোতল ফেনসিডিল সহ মোঃ সোহেল রেজা (৩৭), পিতা- মৃত নুরুল ইসলাম, মাতা-আফরোজা খাতুন, সাং-সত্যজিতপুর, থানা-পাংশা, জেলা-রাজবাড়ী কে গ্রেফতার করে।
এসময় তার কাছ থেকে ২৫ (পঁচিশ) বোতল ফেন্সিডিল (মূল্য অনুমা মোট- ৫০,০০০ টাকা) সহ গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *