ফেন্সিডিল সহ ১ জন কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতের নাম- মোঃ ইদ্রিস।

গতকাল সোমবার ১ আগষ্ট দুপুর ২টা ৪৫ মিনিটের সময় যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম গণমাধ্যম কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ফেন্সিডিল বিক্রয় করার উদ্দেশ্যে যাত্রাবাড়ী থানার দনিয়া এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ৬০ বোতল ফেন্সিডিলসহ ইদ্রিসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।


বিজ্ঞাপন
👁️ 119 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *