মাথা মোটা সোনাক্ষী

এইমাত্র বিনোদন

বিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় নায়িকা সোনাক্ষী সিনহা। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’র বিশেষ পর্বে রামায়ণ নিয়ে একটা সামান্য প্রশ্নের জবাব দিতে গিয়ে বিচলিত হন তিনি। এরপরই তাকে নিয়ে শুরু হয় সমালোচনা।


বিজ্ঞাপন

সঞ্চালক অমিতাভ বচ্চন সোনাক্ষীকে প্রশ্ন করেন, হনুমান কার জন্য সঞ্জীবনী নিয়ে আসেন- সুগ্রীব, লক্ষ্মণ, সীতা না রাম?

এই প্রশ্নের সঠিক জবাব দিতে পারেননি নায়িকা। এরপরই সোনাক্ষীকে নিয়ে শুরু হয় তুমুল হাসাহাসি। তাকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে নেটদুনিয়ায়।

সমালোচকরা বলতে শুরু করেন, ‘সঞ্জীবনী যে লক্ষ্ণণের জন্য এনেছিলেন হনুমান, এই সাধারণ জ্ঞানটুকু নেই সোনাক্ষীর! তিনি নাকি আবার সেলিব্রিটি!’ কেউ কেউ তো সরাসরি অভিনেত্রীকে মাথামোটাও বলেছেন। অনেকে আবার এমনও বলেছেন, ‘সোনাক্ষীর বাবার নাম তো শত্রুঘ্ন। তা সত্ত্বেও অভিনেত্রী কীভাবে রামায়ণের প্রশ্নে হোঁচট খেলেন?’


বিজ্ঞাপন
👁️ 134 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *