নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৮ আগস্ট দুপুর ১২ টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক শ্রীনগর উপজেলায় হাসাড়া বাজার এলাকায় অভিযান কার্যক্রম পরিচালিত হয়।
হাসাড়া ইলেকট্রনিকস দোকানে মনিটরিং কালে দেখা যায় যে, ফ্যানের মোড়কে মূল্য লেখা ছিল ২৯৫০ টাকা কিন্তু তা কেটে ৩৬৫০ টাকা দামে তারা ফ্যান বিক্রয় করছেন। মূলত ফ্যানের চাহিদা বাড়ায় তারা ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছেন।
দোকান টিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। জগন্নাথ স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে, পন্য সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। দোকান টিকে ২০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাসরিন সুলতানা অভিযানে সহযোগিতা করেন।

👁️ 110 News Views
