বিএসটিআই এর কুমিল্লা অফিস কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ৮ আগস্ট কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

উক্ত আদালতে মেসার্স বিছমিল্লাহ মুড়ির মিল, প্লট এস- ৯, বিসিক শিল্প নগরী, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটি মুড়ি পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ না করে মোড়ক ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এ ১০,০০০ (দশ হাজার) টাকা জরিমানা করা হয়। উক্ত পণ্যের সিএম সনদ মেয়াদোত্তীর্ণ হওয়ায় সনদ নবায়ন করার পরামর্শ দেওয়া হয়।

মোবাইল কোর্টটি জেলা প্রশাসন, কুমিল্লা এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা নেতৃত্বে পরিচালিত হয়।
প্রসিকিউটর হিসেবে বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর মোহাম্মদ আনিছুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।
এছাড়াও নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) মোবাইল কোর্টে উপস্থিত থেকে সার্বক্ষনিক সহযোগিতা করেন।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *