পানিতে সন্তান জন্ম দিলেন অভিনেত্রী

বিনোদন বিবিধ

বিনোদন ডেস্ক : পানির নিচে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ব্রাজিলিয়ান বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী ব্রুনা আবদুল্লাহ।


বিজ্ঞাপন

বলিউড অভিনেত্রী জানিয়েছেন, আমি ওয়াটার বার্থ প্রক্রিয়াতে সন্তানের জন্ম দিয়েছি। আমার মনে হয়, সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কোনও ওষুধ ব্যবহার করা উচিত নয়। সব সময় নরম্যাল ডেলিভারিতেই থাকা উচিত। এতে সন্তান ও মায়ের দু’জনেরই শরীর ভালো থাকে।

ব্রুনা আবদুল্লাহ একটি ছবিটি ইনস্টাগ্রামে আপলোড করেছেন, ছবিতে দেখা গিয়েছে এক বড় পানিভর্তি গামলায় প্রেমিকের কোলে শুয়ে আছেন নায়িকা। আর তার বুকের কাছে রয়েছেন সদ্যজাত তার সন্তান। যার আদুরে নাম ইজাবেলা।


বিজ্ঞাপন
👁️ 116 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *