বিএসটিআই এর মোবাইল কোর্ট কর্তৃক রাজধানীর গাবতলী- আমিনবাজারে ৪ টি মামলা ও ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক ঃ গতকাল রবিবার ১৪ আগস্ট, রাজধানীর গাবতলী ও আমিনবাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুসারে জ্বালানী তেল পরিমাপে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স মোহনা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস সেন্টার, গাবতলী, ঢাকা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা।

জ্বালানী তেল পরিমাপে চারটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৬০ মিলিলিটার, ৬০ মিলিলিটার, ৬০ মিলিলিটার ও ৪০ মিলিলিটার তেল কম প্রদান করে ব্যবসা পরিচালনা করায় মেসার্স এস পি ফিলিং স্টেশন ১৫/৩,গাবতলী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা।

এসপি ফিলিং স্টেশনে জ্বালানী তেল পরিবহন কাজে ব্যবহৃত ঢাকা মেট্রো-ট-২২-৫১৬৯ ট্যাংকলরি এর হালনাগাদ ক্যালিব্রেশন সনদ না থাকায় গাড়ির মালিককে ২০ হাজার টাকা। সর্বমোট ৪ টি মামলায় ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আমিনবাজার এলাকার মেসার্স অভি ফিলিং স্টেশনের জ্বালানি তেল পরিমাপে সঠিক পাওয়া যায়
উক্ত মোবাইল কোর্ট বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকার এর নেতৃত্বে পরিচালিত হয়।

প্রসিকিউটর হিসাবে মো: রাশেদ আল মামুন, ফিল্ড অফিসার (সিএম) ও মো: নাজমুস সায়াদত, পরিদর্শক (মেট্রোলজি), ডিএমআই, বিএসটিআই দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *