নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট কর্তৃক ধানমন্ডি’র “দ্যা ক্যাফে রিও” রেস্টুরেন্ট কে ২ লাখ টাকা জরিমানা

Uncategorized আইন ও আদালত


নিজস্ব প্রতিবেদক ঃ মঙ্গলবার ১৬ আগস্ট বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে এর নেতৃত্বে “দ্যা ক্যাফে রিও” ধানমন্ডি, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা কালে প্রতিষ্ঠানটি তাদের মজুদকৃত পণ্যের যথাযথ চালান রশিদ প্রদর্শনে ব্যার্থ হয়। ফ্রিজে লেবেলবিহীন খাদ্য পণ্য মজুদ করতে দেখা যায় এবং খাদ্যপ্রস্তুত কারকদের কোন স্বাস্থ্য সনদ পাওয়া যায়নি।

এ সকল অপরাধে “দ্যা ক্যাফে রিও” কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২,০০,০০০ (দুই লক্ষ টাকা) অর্থদণ্ডে দন্ডিত করা হয়।

“দ্যা ক্যাফে রিও” কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনা কালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য পরিদর্শক ছানোয়ার হোসেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোটিং স্টাফ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *