প্রধানমন্ত্রীকে ইমরানের ফোন

আন্তর্জাতিক এইমাত্র জাতীয়

নিজস্ব প্রতিবেদক : ভারত সফরে যাওয়ার আগের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টেলিফোন করেছেন।


বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার বিকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ফোন আসে।

তিনি বলেন, বুধবার বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চোখের বর্তমান অবস্থার খোঁজখবর নেন ইমরান খান।


বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চোখের চিকিৎসার খোঁজখবর নেয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খানকে ধন্যবাদ জানান বলে জানিয়েছেন ইহসানুল করিম।


বিজ্ঞাপন

সম্প্রতি লন্ডনে শেখ হাসিনার চোখের অস্ত্রোপচার হয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার ভারত সফরে যাচ্ছেন। এদিকে উপমহাদেশের দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে। সম্প্রতি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও প্রতিবেশী দুই দেশ বাকযুদ্ধে জড়িয়ে পড়ে।

👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *