নড়াইলের বিল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Uncategorized আইন ও আদালত

মো:রফিকুল ইসলাম,নড়াইলঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ও মল্লিকপুর,ইউনিয়নের মধ্যবর্তী ধামাঘসা নামক বিলের মধ্যে থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ। এলাকাবাসী সূত্রে জানা যায়,(১২ সেপ্টেম্বর) সোমবার সকালে কৃষক’রা বিলে শাপলা তুলতে ও মাছ ধরতে গিয়ে অজ্ঞাত লাশ টি পানিতে ভাসতে দেখতে পেয়ে দ্রুত এলাকাবাসী লোহাগড়া থানা পুলিশকে জানালে এসআই মাসুদ রানার নেতৃত্বে পুলিশ বিলে গিয়ে লাশ টি উদ্ধার করে।
পরে লোহাগড়া থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন,তদন্ত ওসি হারান চন্দ্র পাল ঘটনাস্থল পরিদর্শন করেন। অজ্ঞাত লাশ উদ্ধারের ব্যাপারে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নাসির উদ্দিন জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। লাশের কোন পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি,লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 124 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *