নিজস্ব প্রতিনিধি ঃ সোমবার ১২ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় উপজেলা পরিষদের সভাকক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন জিয়াউল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, গজারিয়া,মুন্সীগঞ্জ।
সেমিনারে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

👁️ 129 News Views
