যশোর বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

Uncategorized আইন ও আদালত

যশোর প্রতিনিধি ঃ
যশোরের বেনাপোল সীমান্তবর্তী এলাকা থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।
মঙ্গলবার ( ১৩ সেপ্টেমবর ) দুপুরে রঘুনাথপুর সীমান্তের এমপি ২০/১৩-T হতে বাংলাদেশের অভ্যন্তরে এড়ে খাল মোড় মাঠ নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।

লাশ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বিজিবি’র এডি সাজ্জাদ হোসেন।

সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্থানীয় কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেনি ও তার মৃত্যুর কারণ জানাতে পারেনি। বিষয়টি গুরুত্বপূর্ণ ভাবে খতিয়ে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন
👁️ 132 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *