নোয়াখালী জেলার উত্তর সোনাপুর রেলওয়ের খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদকের অভিযান

Uncategorized আইন ও আদালত

!! দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৪ টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ১ টি দপ্তরে অভিযান পরিচালনা করা সহ ৩ টি দপ্তরে পত্র প্রেরণ করা হয়েছে !!



নিজস্ব প্রতিবেদক ঃনোয়াখালী জেলার উত্তর সোনাপুর রেলওয়ের খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগে দুদকের অভিযান।

জানা গেছে, অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণ বিষয়ে দুদক হটলাইন-১০৬ এ আগত একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার ১৮ সেপ্টেম্বর, দুদক, সজেকা, নোয়াখালীর চার সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা কালে টিম অভিযোগের সত্যতা পায়। টিম নোয়াখালী জেলার উত্তর সোনাপুর রেলওয়ের খাস জমি দখল করে বহুতল ভবন নির্মাণ সংক্রান্ত স্থান পরিদর্শন করে।
জনৈক আলী হোসেন নামক ব্যক্তি রেলের একটি জমি কৃষি কাজের জন্য লিজ গ্রহণ করেন কিন্তু তিনি নিজে বিদেশ অবস্থান করেন।
তার পক্ষে তার ছোট ভাই ও শ্যালক মিলে উক্ত খাস জমিতে পাইলিং করে বহুতল ভবন নির্মাণ করছেন। উক্ত কাজে রেলওয়ে স্টেট ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের সহায়তা রয়েছে মর্মে টিম এর নিকট প্রতিমান হয়েছে।
অভিযান পরিচালনা কালে পার্শ্ববর্তী কয়েকটি জমি রেলের নিকট থেকে লিজ গ্রহণ করে লিজ গ্রহীতা ব্যক্তিগণ শর্ত ভঙ্গপূর্বক ভবনসহ বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছেন। এ সম্পর্কে যথাযথ ব্যবস্থা গ্রহণ এর জন্য টিম কমিশন বরাবর প্রতিবেদন দাখিল করবে।

এছাড়াও দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ০৩টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে পত্র প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 106 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *